নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১২:৩৪। ৮ জুন, ২০২৬।

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

জুন ৭, ২০২৬ ৯:১১ 👁️ ২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করেছে এক অজ্ঞাত দুর্বৃত্ত। রোববার বেলা পৌনে ১টার দিকে নগরীর মতিহার থানাধীন কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষার্থীর নাম নন্দিনী ঘোষ। সে স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

আরও পড়ুনঃ  আবারও উত্তপ্ত ভারতের মণিপুর

জানা গেছে, রোববার দুপুরে স্কুলে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) খাতা প্রস্তুতের কাজে এসেছিল নন্দিনী। কাজ শেষে স্কুল থেকে ফিরে যাওয়ার সময় এক অজ্ঞাত ব্যক্তি তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত নন্দিনী ঘোষকে হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

আরও পড়ুনঃ  রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

এ বিষয়ে নগরীর মতিহার থানার (ওসি) জানান, ঘটনাটি আজ দুপুরের। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িত আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।