নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ২০, মাদকদ্রব্য উদ্ধার

আগস্ট ২, ২০২৩ ৪:১১ 👁️ ১২৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পুলিশের অভিযানে ২০জনকে আটক করা হয়েছে। এরমধ্যে নগর পুলিশের অভিযানে ১২জন ও জেলা পুলিশের অভিযানে ৮জন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত এ অভিযান চালায় রাজশাহী নগর ও জেলা পুলিশ।

নগর পুলিশ জানায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ১ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও কর্ণহার থানা ২ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৪.৬০ গ্রাম হেরোইন, ৭ পিস ইয়াবা ও ১১০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

এদিকে জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ২ জন, বাগমারা থানা ৩ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।