নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আগস্ট ৩, ২০২৬ ৬:২৫ 👁️ ৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে কাদামাটি ও আবর্জনা অপসারণ চলমান রয়েছে। সোমবার সকালে নগরভবনের সামনের ড্রেনের ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

পরিদর্শনকালে তিনি নাগরিক সেবা বৃদ্ধি করতে জলাবদ্ধতা প্রতিরোধে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে রাসিকের পরিচ্ছন্ন বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেছেন। এ সময় তিনি ড্রেনের মধ্যে যত্রতত্র বর্জ্য আবর্জনা না ফেলার আহবান জানান। এর ফলে আগের তুলনায় অতিদ্রুত সময়ে বৃস্টির পানি নেমে যাচ্ছে। রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় এ কার্যক্রমটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  মানবিক আচরণে রোগীর হৃদয়ে স্থান করে নিতে হবে : ভূমিমন্ত্রী

স্থানীয় নাগরিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রাসিকের পরিচ্ছন্ন কর্মীরা ড্রেনের ময়লা-আবর্জনা অপসারণ এ কাজে নিয়োজিত রয়েছে। এ সময় রাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং (মশক) জুবায়ের হোসেন মুন ও পরিচ্ছন্ন সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।