নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১০:০৩। ৫ জুন, ২০২৬।

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জুন ৫, ২০২৬ ৬:০৬ 👁️ ১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আলোচনা সভা, বৃক্ষরোপণ, মানববন্ধন ও গাছের চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্য বিষয় হলো- ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের আয়োজনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল কাদের জিলানী। মুখ্য আলোচক হিসেবে প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও জীববৈচিত্র‍্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীববৈচিত্র‍্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বিকে দাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স অনুষদের প্রতিষ্ঠাতা ডীন ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন সরদার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এবং বাংলাদেশ জীববৈচিত্র‍্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সভাপতি ড. নাসির উদ্দিন।

আরও পড়ুনঃ  ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্র কল্যাণ উপ-পরিচালক জেড. এইচ. এম. মঞ্জুর মোর্শেদ। উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর প্রধান উপদেষ্টা ও বন অধিদপ্তরের কোস্টাল সার্কেল বরিশালের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনুষ্ঠানটির পরিচালনা করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ।

আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ, মানববন্ধন এবং ফলদ, বনজ ও ভেষজ গাছের প্রায় ৩ শতাধিক চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগি সংগঠন হিসেবে অংশগ্রহণ করে বাংলাদেশ জীববৈচিত্র‍্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ), রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালকের দপ্তর, মিশন গ্রীন এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।