নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১০:৪৫ 👁️ ৫৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে রাজপাড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী নগরীর রাজপাড়া থানার অচিনতলা গ্রামের আ: লতিফের ছেলে মো: শামীম (২৫)।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬ টায় রাজপাড়া থানার অচিনতলা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজপাড়া থানা পুলিশ আসামি শামীমকে আটক করে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।