নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড

জুলাই ২০, ২০২৬ ৯:৪৫ 👁️ ৬৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) বোয়ালিয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

আরও পড়ুনঃ  জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী

ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকার মৃত কাদেরের ছেলে টুটুল (৩৪) এবং একই এলাকার মো. রাকার ছেলে রহিদ (২৫)।

আরও পড়ুনঃ  আরডিএ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এমপি আবু সাইদ চাঁদের

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।