নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা

মে ১৫, ২০২৬ ৫:১৫ 👁️ ১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবার মানোন্নয়ন ও দ্রুতগতির সংযোগ নিশ্চিত করতে ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ’ উদ্বোধন করা হয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর উদ্যোগে স্থাপিত এই আঞ্চলিক পপ চালুর মাধ্যমে রাজশাহী অঞ্চলে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ  চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

আইএসপিএবি রাজশাহী শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন।

আরও পড়ুনঃ  মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন আইএসপিএবি’র সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিকসহ সংগঠনটির নেতৃবৃন্দ, তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজশাহী বিভাগে নিক্স স্থাপনের ফলে স্থানীয় পর্যায়ে ডাটা আদান-প্রদান আরও সহজ ও কার্যকর হবে। এতে ইন্টারনেট ব্যবহারে লেটেন্সি কমবে এবং ব্যবহারকারীরা দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পাবেন। একই সঙ্গে স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ বৃদ্ধি পাবে এবং ব্যান্ডউইথ ব্যবস্থাপনাও আরও শক্তিশালী হবে।

আরও পড়ুনঃ  মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

বক্তারা আরও বলেন, এই উদ্যোগের ফলে অনলাইন শিক্ষা, ফ্রিল্যান্সিং, ই-গভর্ন্যান্স, ব্যবসা-বাণিজ্য ও ডিজিটাল সেবাখাতে নতুন সুযোগ সৃষ্টি হবে। তথ্যপ্রযুক্তিনির্ভর উন্নয়নে রাজশাহী বিভাগকে আরও এগিয়ে নিতে এই নিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।