স্টাফ রিপোর্টার : উত্তরবঙ্গের সর্ববৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল দীর্ঘদিন ধরেই জনবল ও অবকাঠামোগত সংকটে ভুগছে। একসময় ৫০০ শয্যার হাসপাতালটি ২০১১ সালে এক হাজার ২০০ শয্যায় উন্নীত করা হলেও সেই অনুযায়ী জনবল বাড়েনি। এখনো পুরোনো কাঠামোর জনবল দিয়েই হাসপাতাল পরিচালিত হচ্ছে। ফলে ধারণক্ষমতার তিনগুণেরও বেশি রোগীকে চিকিৎসাসেবা দিতে গিয়ে চরম চাপের মুখে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন ওয়ার্ডগুলোতে তিন থেকে সাড়ে তিন হাজার রোগী চিকিৎসা নেন। অথচ শয্যা রয়েছে মাত্র ১২০০টি। এতে অধিকাংশ রোগীকেই বেড না পেয়ে মেঝে ও বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। বিশেষ করে শিশু ওয়ার্ডগুলোতে পরিস্থিতি সবচেয়ে নাজুক। একটি বেডে তিন থেকে চারজন শিশুকে চিকিৎসা নিতে দেখা গেছে। বহির্বিভাগেও রয়েছে রোগীর উপচে পড়া ভিড়। প্রতিদিন গড়ে সাত থেকে আট হাজার...
Developed by BDITHOST