স্টাফ রিপোর্টার : “আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, দৈনিক গণধ্বনি প্রতিদিন ও সময়ের কথা ২৪ ডটকম এর চিফ ফটো সাংবাদিক কাবিল হোসেনের সহধর্মিণী কবিতা পারভিন ইন্তেকাল করেছেন। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি” মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
শোকবার্তায় দৈনিক গণধ্বনি প্রতিদিন ও সময়ের কথা ২৪ ডটকম এর সম্পাদক ইয়াকুব শিকদার মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
কাবিল হোসেনের সহধর্মিণী দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন, ৩০ ডিসেম্বর রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃতকালে তিনি দুই কণ্যা সন্তানসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
