নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৯:৫৩। ১৯ মে, ২০২৬।

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

এপ্রিল ২১, ২০২৬ ৭:৩৭
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় গোদাগাড়ীর আ.ফ.জি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গোদাগাড়ী-তানোর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম ব্যারিস্টার আমিনুল হকের সহোদর ভাই, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।

আরও পড়ুনঃ  দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমর্ন্ত্রী

আলোচনা সভায় বক্তারা ব্যারিস্টার আমিনুল হকের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের স্মৃতি চারণ করে বলেন, তিনি টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই অঞ্চলের উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখেছেন। ২০০১-২০০৬ মেয়াদে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে তার দক্ষতা এবং সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য সিনিয়র আইনজীবী হিসেবে তার সুনাম সর্বজনবিদিত।

আরও পড়ুনঃ  পদ্মার চরে ডাকাতের গুলিতে দুই জেলে আহত, নিখোঁজ ১

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, কাঁকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রুলু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব নাসির উদ্দীন বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদারউদ্দিন বিদ্যুৎ এবং সদস্য সচিব কাউসার আহমেদসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  আগামী ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা’

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।