নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সারাদেশের ন্যায় ভার্চুয়ালি রাজশাহীতেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ২, ২০২৬ ২:৪৭ 👁️ ৫৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ ২৬-২৭’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  রাজশাহী আরডিএ পার্ক ও পার্ক রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

এর মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ’ পালনের কার্যক্রম শুরু হলো। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী সারাদেশের ন্যায় রাজশাহীতেও নজরুল বর্ষের উদ্বোধন করেন।

এ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকার, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান প্রমুখ।

আরও পড়ুনঃ  বার্তা: “বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়াতে আপনার মিটারের ২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেট করতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করতে অথবা সহায়তার প্রয়োজনে হটলাইনসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হটলাইনসমূহ: বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা-১৬৯৯৯, বিপিডিবি এর কল সেন্টার-১৬২০০, পবিবো এর কল সেন্টার-১৬৮৯৯, ডিপিডিসি লিঃ এর কল সেন্টার-১৬১১৬, ডেসকো লিঃ এর কল সেন্টার-১৬১২০, নেসকো লিঃ এর কল সেন্টার-১৬৬০৩ এবং ওজোপাডিকো লিঃ এর কল সেন্টার ১৬১১৭”-বিদ্যুৎ বিভাগ।

অনুষ্ঠানে রাজশাহীর স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।