নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১০:২৪। ১৮ জুন, ২০২৬।

আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৩ ৫:২৬ 👁️ ৬০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে আমরা বলেছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়বো। তার অনেকটাই গড়েছি। এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। আমাদের উন্নত দেশ তৈরি হবে স্মার্ট কার্যক্রমের মাধ্যমে।

শনিবার দুপুরে নিজের নির্বাচনি এলাকা রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত প্রথম তিনজন করে মেধাবী শিক্ষার্থীর মাঝে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

শাহরিয়ার আলম বলেন, আজকের এই অনুষ্ঠানটি একটি ভিন্ন মাত্রার। আমাদের দেশীয় পন্যের সর্বত্তোম ব্যবহার কিভাবে করতে হয় সেই নীতিমালার একটি অংশ হলো সরকারের পক্ষ থেকে নবম-দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের এই ট্যাব বিতরণ। এ সময় প্রতিমন্ত্রী এ ট্যাবগুলোকে স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আজকের এ আয়োজনে যদি একটি শিক্ষার্থীরও পরিবর্তন হয় তাহলে এই অনুষ্ঠান সার্থক হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দীন লাভলু। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

অনুষ্ঠানে বাঘা উপজেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৩০৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ৩০৬টি ট্যাব তুলে দেয়া হয়। পরে প্রতিমন্ত্রী উপজেলার ১২ জন প্রতিবন্ধীদের মাঝে ১২টি হুইল চেয়ার বিতরণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।