স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে আমরা বলেছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়বো। তার অনেকটাই গড়েছি। এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। আমাদের উন্নত দেশ তৈরি হবে স্মার্ট কার্যক্রমের মাধ্যমে। শনিবার দুপুরে নিজের নির্বাচনি এলাকা রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত প্রথম তিনজন করে মেধাবী শিক্ষার্থীর মাঝে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শাহরিয়ার আলম বলেন, আজকের এই অনুষ্ঠানটি একটি ভিন্ন মাত্রার। আমাদের দেশীয় পন্যের সর্বত্তোম ব্যবহার কিভাবে করতে হয় সেই নীতিমালার একটি অংশ হলো সরকারের পক্ষ থেকে নবম-দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের এই ট্যাব বিতরণ। এ সময় প্রতিমন্ত্রী এ ট্যাবগুলোকে স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে অভিহিত করেন।...
Developed by BDITHOST