অনলাইন ডেস্ক :দশকের পর দশক ধরে পাকিস্তানি পাসপোর্টে একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বাক্য লেখা থাকত—‘ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের জন্য বৈধ।’ এই অবস্থান কেবল একটি কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়; এটি পাকিস্তানের দীর্ঘদিনের অন্যতম মৌলিক পররাষ্ট্রনীতির প্রতিফলন। রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং এখনো সেই অবস্থানে অটল রয়েছে। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই এ নীতির ভিত্তি গড়ে ওঠে। গভীর ধর্মীয় অনুভূতি, ফিলিস্তিন প্রশ্নে জাতীয় ঐকমত্য, সংবেদনশীল গণমাধ্যম পরিবেশ এবং ধারাবাহিক সরকারগুলোর নীতিগত অবস্থান এ অবস্থানকে আরও দৃঢ় করেছে। তবে বর্তমানে এই দীর্ঘস্থায়ী নীতি নতুন এক আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখোমুখি। ট্রাম্পের প্রস্তাব ও পাকিস্তানের প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির আলোচনার সঙ্গে আব্রাহাম চুক্তির সম্প্রসারণকে যুক্ত করার প্রস্তাব দেন। তাঁর দাবি, সৌদি আরব, কাতার, পাকিস্তান ও...
Developed by BDITHOST