অনলাইন ডেস্ক : আচমকা বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটের নেতৃত্বে পরিবর্তন এসেছে। নাজমুল হোসেন শান্তর জায়গায় নতুন করে মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব দিয়েছে বিসিবি। আগামী এক বছরের জন্য বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব সামলাবেন মিরাজ। দায়িত্ব পাওয়ার একদিন পরই আজ শুক্রবার সংবাদ সম্মেলন করেন মিরাজ। মিরপুরে প্রথম দিনেই জানান নিজের লক্ষ্যের কথা। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ফরম্যাট দিয়ে শুরু হবে মিরাজের অধিনায়কত্বের যাত্রা। মিরাজ এ সময়ে নিজের লক্ষ্যের কথা জানিয়ে বলেন, 'ক্যাপ্টেন ম্যাটার করে না। আমাদের টিম হয়ে খেলাটা ইম্পরর্ট্যান্ট। আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা দাঁড় করানোর। ১ বছরের ভেতর সবকিছু সেট করতে হবে।' মিরাজ অবশ্য এর আগেও চারটি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যদিও সেটি ছিল সাবেক ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে। মিরাজ অবশ্য দলের ক্রিকেটারদের নিয়ে সর্বোচ্চ আশাবাদী।...
Developed by BDITHOST