নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে একটি জুট মিলের কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মিলের কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে মিলের গুদাম ও বিভিন্ন কক্ষে লুটপাট চালায়। লুটকৃত মালামালের দাম ৮৩ লাখ টাকা বলে দাবি মিল কর্তৃপক্ষের। শনিবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত 'সাজিদ জুট মিলস'-এ এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল প্রায় চার ঘণ্টা ধরে মিলের ভেতর তাণ্ডব চালিয়ে ট্রাকে করে মালামাল নিয়ে পালিয়ে যায়। রোববার (৩১ মে) মিলের স্বত্বাধিকারী সাজিদ মল্লিক বাদী হয়ে ৩৫-৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। থানা-পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে মুখে মাস্ক, হাফ প্যান্ট ও গেঞ্জি পরিহিত ৩৫-৪০ জনের একটি সশস্ত্র দল জুট মিলের...
Developed by BDITHOST