নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

জুন ১১, ২০২৬ ৯:০৬ 👁️ ৮০ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গাছ কাটার সময় বজ্রপাতে আবুল কালাম (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমিনুল ইসলাম (৫০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর মাঠে এই দুর্ঘটনা ঘটে।নিহত আবুল কালাম হাটগোবিন্দপুর গ্রামের তফিকুল ইসলামের ছেলে। আহত আমিনুল ইসলাম একই গ্রামের মৃত আমিরুদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে হাটগোবিন্দপুর মাঠে আবুল কালাম ও আমিনুল ইসলাম একসঙ্গে গাছ কাটছিলেন।

আরও পড়ুনঃ  বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমিনুলকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠান।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।