স্টাফ রিপোর্টার : পদ্মার চরাঞ্চলে চিকিৎসাসেবা, যোগাযোগব্যবস্থা ও দুর্যোগ মোকাবিলায় নানা সংকটের কথা তুলে ধরেছেন স্থানীয় বাসিন্দারা। রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের চরখিদিরপুর এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সমস্যা তুলে ধরা হলে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। একই সঙ্গে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন ঠেকাতে স্থানীয় জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। সোমবার (১৫ জুন) বিকেলে চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ও সীমান্ত সুরক্ষা বিষয়ক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সীমান্তে পুশ-ইন একটি বেআইনি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো দেশের সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বা কৌশলে অন্য দেশের নাগরিকদের...
Developed by BDITHOST