স্টাফ রিপোর্টার : দেশের চিকিৎসকদের নিরাপত্তার জন্য প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য বড় হাসপাতালে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। সাম্প্রতিক সময়ে কয়েকটি হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বুধবার (২২ এপ্রিল) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর। টিকা বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে আগামী ছয় মাসের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। যক্ষ্মাসহ কোনো ধরনের টিকার সংকট নেই বলে তিনি উল্লেখ করেন। লোকবল সংকট নিরসনে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। বুধবার রাজধানীর শাহবাগে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। অনুষ্ঠানে জয়েন্ট সার্জারি...
Developed by BDITHOST