নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১২:১৩। ২৩ এপ্রিল, ২০২৬।

চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার : স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ২২, ২০২৬ ১০:৪২
Link Copied!

স্টাফ রিপোর্টার : দেশের চিকিৎসকদের নিরাপত্তার জন্য প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য বড় হাসপাতালে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। সাম্প্রতিক সময়ে কয়েকটি হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

বুধবার (২২ এপ্রিল) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।

টিকা বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে আগামী ছয় মাসের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। যক্ষ্মাসহ কোনো ধরনের টিকার সংকট নেই বলে তিনি উল্লেখ করেন। লোকবল সংকট নিরসনে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বুধবার রাজধানীর শাহবাগে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। অনুষ্ঠানে জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) এবং চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বিশেষ করে গ্রামীণ পর্যায়ে সেবা সম্প্রসারণে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই সমঝোতা শুধু দুটি প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব নয়; বরং এটি স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা এবং সার্জিক্যাল উৎকর্ষতা বৃদ্ধিতে একটি যৌথ অঙ্গীকার।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা আরো জোরদার হবে। তিনি উল্লেখ করেন, চীন ইতোমধ্যে বাংলাদেশে রোবোটিক রিহ্যাবিলিটেশন ও কার্ডিওভাস্কুলার সেবাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সহায়তা করেছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটি ইউরোলজি বিষয়ের প্রফেসর লি জিয়ংমিং (Professor Li Jiongming), কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির ডাইরেক্টর প্রফেসর লি ওয়েনলিয়াং (Professor Li Wenliang), ভাইস প্রেসিডেন্ট প্রফেসর হি ইয়ংওয়েন (Professor He Yongwen) প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।