নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৪:০৯। ২০ এপ্রিল, ২০২৬।

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

এপ্রিল ২০, ২০২৬ ১:৪৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাটাখালী, মতিহার ও পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, বোয়ালিয়া থানার কয়েরদাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের মেয়ে মোসা: বিউটি খাতুন (৩৮); পবা থানার পানিশাইল (মারিয়া) গ্রামের মৃত ভোগা মন্ডলের ছেলে মো: সাইফুল ইসলাম (৪০); মতিহার থানার বাজে কাজলা (ফুলতলা) গ্রামের মৃত নাইমুল হকের ছেলে মো: এনামুল হক (৩৯) এবং পবা থানার তেবাড়ীয়া গ্রামের মো: আ: হাফেজের মেয়ে মোসা: হোসনে আরা (৪৫)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

আরও পড়ুনঃ  তানোর পৌরসভা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১৯ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকা থেকে বিউটিকে, একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে কাটাখালী থানার শ্যামপুর এলাকা থেকে সাইফুলকে, একই তারিখ দুপুর আনুমানিক সোয়া ২ টার দিকে মতিহার থানার ফুলতলা এলাকা থেকে এনামুলকে এবং একই তারিখ বিকাল আনুমানিক পৌনে ৬টার দিকে পবা থানার তেবাড়ীয়া এলাকা থেকে হোসনে আরাকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে : রাসিক প্রশাসক

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে ৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন মাহমুদা হাবিবা

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি বিউটির বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৩ টি মাদক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।