স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাটাখালী, মতিহার ও পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, বোয়ালিয়া থানার কয়েরদাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের মেয়ে মোসা: বিউটি খাতুন (৩৮); পবা থানার পানিশাইল (মারিয়া) গ্রামের মৃত ভোগা মন্ডলের ছেলে মো: সাইফুল ইসলাম (৪০); মতিহার থানার বাজে কাজলা (ফুলতলা) গ্রামের মৃত নাইমুল হকের ছেলে মো: এনামুল হক (৩৯) এবং পবা থানার তেবাড়ীয়া গ্রামের মো: আ: হাফেজের মেয়ে মোসা: হোসনে আরা (৪৫)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১৯ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকা থেকে বিউটিকে, একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে কাটাখালী থানার শ্যামপুর এলাকা থেকে সাইফুলকে, একই তারিখ...
Developed by BDITHOST