নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৮:৩৭। ২৪ এপ্রিল, ২০২৬।

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

এপ্রিল ২৪, ২০২৬ ৬:৩৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জয়পুরহাটের পাঁচবিবি থানার সিট মানিক গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. সোহানুর ইসলাম (২৩)কে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল।

আরও পড়ুনঃ  কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় ২৭৯ পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়। ধৃত ব্যক্তি পাঁচবিবি থানার পশ্চিমকড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

গ্রেফতারকৃত আসামি মো. সোহানুর ইসলাম চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। বর্ণিত আসামিকে জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে যে, সে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।

আরও পড়ুনঃ  রাজশাহী শিক্ষা বোর্ড : পরীক্ষায় বসছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।