নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১০:৫৭। ১৭ জুন, ২০২৬।

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

জুন ১৭, ২০২৬ ৯:২৯ 👁️ ১১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ মো. এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কমেলা হক ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (১৭ জুন) দুপুরে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কলেজের প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।

আরও পড়ুনঃ  বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

অনুষ্ঠানে কমেলা হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আয়নাল হক, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পারভেজ তৌফিক জাহেদীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দূর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী আকাশ গ্রেফতার

শুভেচ্ছা গ্রহণ করে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে রাজশাহীর শিক্ষা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।