স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ মো. এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কমেলা হক ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। বুধবার (১৭ জুন) দুপুরে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কলেজের প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে কমেলা হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আয়নাল হক, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পারভেজ তৌফিক জাহেদীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা গ্রহণ করে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষা খাতের...
Developed by BDITHOST