নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ৯:০১। ১৯ মার্চ, ২০২৬।

তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন : গ্রেফতার ২

মার্চ ১৮, ২০২৬ ৮:২৪
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর থানার একটি ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং লুণ্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ১৫ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে তানোর থানাধীন ২ নং বাধাইর ইউনিয়নের শিমুলতলা এলাকায় ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী বিকাশ ব্যবসায়ী মোঃ নাসির (৪৪) এর ওপর হামলা চালায়। তারা লাঠি দিয়ে আঘাত করে তাকে আহত করে নগদ ২ লাখ ৮০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মোবাইল ফোনটির আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার

এ ঘটনায় ভিকটিমের পিতা মোঃ মফিজুল হকের অভিযোগের ভিত্তিতে তানোর থানায় ১৭ অক্টোবর ২০২৫ তারিখে মামলা নং ১৩, দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুনঃ  রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটন

পুলিশ সুপার রাজশাহীর নির্দেশনায় এবং তানোর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজের তত্ত্বাবধানে মামলাটির তদন্ত পরিচালনা করেন মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম। দীর্ঘদিন তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার সাথে জড়িত দুই আসামি মোঃ বুলবুল প্রামানিক (২৭) এবং মোঃ জাহিদ হাসান হৃদয় (২২) কে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে লুণ্ঠিত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। এছাড়া নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্যান্য জড়িত আসামিদের শনাক্তকরণ ও লুণ্ঠিত অর্থ উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।