নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ২:০৮। ১৮ মে, ২০২৬।

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ ও মাদকদ্রব্য উদ্ধার

মার্চ ২৩, ২০২৪ ৮:৩২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। শুক্রবার (২২ মার্চ) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  গণভোটের রায় অস্বীকার করা যাবে না, জনগণকে এখনো বলুন আমরা মানছি : রাজশাহীতে ডা. শফিকুর রহমান

শনিবার (২৩ মার্চ) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, কাটাখালী থানা-৩ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন, দামকুড়া থানা-১ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-৪ জনকে আটক করে। যার মধ্যে ৬ জনকে মাদকদ্রব্যসহ ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা আরএমপি কমিশনারের

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫.২৫ গ্রাম হেরোইন, ও ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।