নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

আগস্ট ২, ২০২৬ ৬:০৯ 👁️ ৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর আহমাদপুর বায়তুল মামুর জামে মসজিদ কমিটির পক্ষ থেকে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

রবিবার (২ আগস্ট) দুপুর ১২টায় জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

এ সময় উপস্থিত ছিলেন আহমাদপুর বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অ্যাডভোকেট ফাইসাল আলম নয়নসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্য ও মুসল্লিগণ।

আরও পড়ুনঃ  বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

শুভেচ্ছা গ্রহণকালে জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং মসজিদভিত্তিক সামাজিক ও মানবিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সমাজে সম্প্রীতি, নৈতিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধর্মীয় প্রতিষ্ঠানের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।