নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

আগস্ট ১, ২০২৬ ৫:১২ 👁️ ২৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রোধ করি ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও পুঠিয়া পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোহরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও জরুরি। তিনি সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

তিনি আরও বলেন, প্লাস্টিক ও পলিথিন পরিবেশের জন্য বড় হুমকি। পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।

আরও পড়ুনঃ  অ্যাস্টার হসপিটালের ইন্ডিয়া পেশেন্ট এসিস্ট্যান্স সেন্টার রাজশাহী'র শুভ উদ্বোধন

অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক-পলিথিনের ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধন শেষে অতিথিরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।