স্টাফ রিপোর্টার : রোধ করি ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও পুঠিয়া পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোহরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও জরুরি। তিনি সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা, ছাদ...
Developed by BDITHOST