স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম কর্তৃক অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দসহ ১ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক পৌনে ২ টার দিকে আরএমপি’র বিশেষ টিম কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে পূর্ব মোল্লাপাড়া গ্রামের মো: খলিলুর রহমানের ছেলে মো: আসাদুজ্জামান রনি (৩০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর অধীনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Developed by BDITHOST