নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

আগস্ট ১০, ২০২৬ ৬:০১ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম কর্তৃক অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দসহ ১ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক পৌনে ২ টার দিকে আরএমপি’র বিশেষ টিম কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে পূর্ব মোল্লাপাড়া গ্রামের মো: খলিলুর রহমানের ছেলে মো: আসাদুজ্জামান রনি (৩০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর অধীনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।