স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া ও পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজপাড়া থানার দাশপুকুর (রেললাইনের ধার, আইডি বাগানপাড়া) এলাকার নাজিমুদ্দিনের ছেলে মো: গোলাম রব্বানী ওরফে স্বপন (৩০) এবং কাটাখালী থানার বেলঘড়িয়া গ্রামের মো: মোসলেম উদ্দিনের ছেলে মো: সোহাগ আলী (৩২), উভয়ই রাজশাহী নগরীতে বসবাস করেন। এছাড়াও রাজশাহী জেলার মোহনপুর থানার টেমা গ্রামের মো: হোসেন আলীর ছেলে মো: আছির (৪৪)। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর এলাকা থেকে স্বপনকে, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একই থানার আইডি বাগানপাড়া (লক্ষীপুর) এলাকা থেকে সোহাগকে এবং রাত আনুমানিক সোয়া ৩টার দিকে পবা থানার পিল্লাপাড়া এলাকার এসএম সাহিদা হক ফিলিং স্টেশনের সামনে থেকে...
Developed by BDITHOST