নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মার্চ ২৬, ২০২৬ ৬:১৯ 👁️ ৩২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া ও পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজপাড়া থানার দাশপুকুর (রেললাইনের ধার, আইডি বাগানপাড়া) এলাকার নাজিমুদ্দিনের ছেলে মো: গোলাম রব্বানী ওরফে স্বপন (৩০) এবং কাটাখালী থানার বেলঘড়িয়া গ্রামের মো: মোসলেম উদ্দিনের ছেলে মো: সোহাগ আলী (৩২), উভয়ই রাজশাহী নগরীতে বসবাস করেন। এছাড়াও রাজশাহী জেলার মোহনপুর থানার টেমা গ্রামের মো: হোসেন আলীর ছেলে মো: আছির (৪৪)।

আরও পড়ুনঃ  পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর এলাকা থেকে স্বপনকে, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একই থানার আইডি বাগানপাড়া (লক্ষীপুর) এলাকা থেকে সোহাগকে এবং রাত আনুমানিক সোয়া ৩টার দিকে পবা থানার পিল্লাপাড়া এলাকার এসএম সাহিদা হক ফিলিং স্টেশনের সামনে থেকে মোটরসাইকেলযোগে আগত আছিরকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে স্বপনের কাছ থেকে ১০ পিস ও সোহাগের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট করা হয়। এছাড়াও আছিরের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা এবং মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

গ্রেপ্তারকৃত আসামি স্বপনের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ১০টি মাদক মামলাসহ মোট ১১টি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।