নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

জুলাই ৩০, ২০২৬ ১০:২৬ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার উপ-শহর পুলিশ ফাঁড়ির পরিচালিত মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের সরঞ্জামসহ ২ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক সোয়া ১টার দিকে বোয়ালিয়া থানার ছয়ঘাটি এলাকায় অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার মান্দা থানার পাকুরিয়া গ্রামের মোঃ মন্টুর ছেলে সোহেল রানা (২৮), নওগাঁ জেলার মহাদেবপুর থানার নাটোয়াপাড়া গ্রামের মন্তাসের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩০)-কে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল তল্লাশি করে গাঁজা সেবনের কাজে ব্যবহৃত একটি বাঁশি ও দুটি লাইটার জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

আটক ব্যক্তিদের বিভাগীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকের মতামতের ভিত্তিতে সোহেল রানা ও মোঃ আনোয়ার হোসেন-এর শরীরে মাদক সেবনের আলামত পাওয়া যায়। এ প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ বোয়ালিয়া থানায় মামলা রুজু করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের আদেশে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।