নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। দুপুর ১২:২৪। ৯ মে, ২০২৬।

নগরীতে মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫

জানুয়ারি ২৭, ২০২৬ ৮:৩১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী, বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো: রমজান আলী (২৫) কাটাখালী থানার মিরকামারী পশ্চিমপাড়া এলাকার মো: শফিউল্লাহর ছেলে; মো: হাবীব (২৩) বোয়ালিয়া থানার মথুরডাঙ্গা এলাকার মো: ভুট্টু শেখের ছেলে; মো: আকবর আলী (৮৭) বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনী এলাকার মৃত মেহেরজান শেখের ছেলে; মো: আশরাফুল (৪৫) রাজশাহীর জেলার চারঘাট থানার শ্রীখন্ডি এলাকার মো: কাবিলের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় বসবাস করেন এবং মো: উজ্জল হোসেন (৪০) বোয়ালিয়া থানার দেবিসিং পাড়া এলাকার মৃত আ: হাইয়ের ছেলে। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

আরও পড়ুনঃ  এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, সোমবার (২৬ জানুয়ারি) পরিচালিত অভিযানে মোট ২৭০ গ্রাম গাঁজা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ২ হাজার ১শ টাকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক : মির্জা ফখরুল

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।