নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০

ডিসেম্বর ২২, ২০২৪ ৪:৩১ 👁️ ১৬ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১০ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ১ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী মো: শুভ (৩৫) ও মো: শামীম আহমেদ (৩১)। শুভ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার আলী ড্রাইভারের ছেলে ও শামীম রাজশাহী জেলার চারঘাট থানার চক বেলঘরিয়া এলাকার মো: সাইদুর রহমানের ছেলে।

আরও পড়ুনঃ  ৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।