নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদযাপন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন (শনিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই সভায় ক্যাম্পেইনের বিভিন্ন দিক ও লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তাারিত আলোচনা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফারহানা নবী জানান, এবারের ক্যাম্পেইনে নাচোল উপজেলায় মোট ২০ হাজার ২৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নে মোট ৯৭টি কেন্দ্রে এই কর্মসূচি একযোগে পরিচালিত হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৮৫০ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৭ হাজার ৪১৪...
Developed by BDITHOST