নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

জুন ২৭, ২০২৬ ৯:৩৩ 👁️ ২৩ views
Link Copied!

নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদযাপন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন (শনিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই সভায় ক্যাম্পেইনের বিভিন্ন দিক ও লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তাারিত আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফারহানা নবী জানান, এবারের ক্যাম্পেইনে নাচোল উপজেলায় মোট ২০ হাজার ২৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নে মোট ৯৭টি কেন্দ্রে এই কর্মসূচি একযোগে পরিচালিত হবে।

আরও পড়ুনঃ  বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৮৫০ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৭ হাজার ৪১৪ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।আজ রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রগুলোতে বিরতিহীনভাবে এই ক্যাপসুল খাওয়ানো হবে।
সে সাথে তিনি আরো জানান, শিশুর অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুঝুঁকি কম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।