অনলাইন ডেস্ক : দুইবার এগিয়ে গিয়েছিল স্পেন। জাতীয় দলের হয়ে টানা তিন শিরোপার পথে লা রোহাদেরই ফেভারিট মানছিলেন অনেকেই। তবে নুনো মেন্দেজ আর ক্রিশ্চিয়ানো রোনালদোরা দেখিয়েছেন ফিরে আসার ঝলক। ২-২ গোলের সমতায় যায় টাইব্রেকারে। আর সেখানে টাইব্রেকারে পর্তুগালের হয়ে গোল করেছেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্দেজ ও রুবেন নেভেস। স্পেনের হয়ে প্রথম তিন শটে গোল করেন মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা ও ইসকো। আলভারো মোরাতার নেওয়া চতুর্থ শটটি ফিরিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা। এরপর নেভেস পঞ্চম শটে গোল করতেই নিশ্চিত হয়ে যায় পর্তুগালের জয়। এই জয়ের মাধ্যমে পর্তুগাল যেমন দুই আসর পর উয়েফা নেশন্স লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে, তেমনি স্পেনকে বঞ্চিত করেছে টানা তৃতীয় আন্তর্জাতিক শিরোপা থেকে। আর সেটার সুবাদে লাভ হয়েছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির। ফুটবল ইতিহাসে...
Developed by BDITHOST