নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ৮:৫১। ৩০ এপ্রিল, ২০২৬।

পারলেন না দে লা ফুয়েন্তে, অক্ষত থাকল স্কালোনির রেকর্ড

জুন ৯, ২০২৫ ৪:৪৪
Link Copied!

অনলাইন ডেস্ক : দুইবার এগিয়ে গিয়েছিল স্পেন। জাতীয় দলের হয়ে টানা তিন শিরোপার পথে লা রোহাদেরই ফেভারিট মানছিলেন অনেকেই। তবে নুনো মেন্দেজ আর ক্রিশ্চিয়ানো রোনালদোরা দেখিয়েছেন ফিরে আসার ঝলক।

২-২ গোলের সমতায় যায় টাইব্রেকারে। আর সেখানে টাইব্রেকারে পর্তুগালের হয়ে গোল করেছেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্দেজ ও রুবেন নেভেস। স্পেনের হয়ে প্রথম তিন শটে গোল করেন মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা ও ইসকো। আলভারো মোরাতার নেওয়া চতুর্থ শটটি ফিরিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা। এরপর নেভেস পঞ্চম শটে গোল করতেই নিশ্চিত হয়ে যায় পর্তুগালের জয়।

আরও পড়ুনঃ  রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

এই জয়ের মাধ্যমে পর্তুগাল যেমন দুই আসর পর উয়েফা নেশন্স লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে, তেমনি স্পেনকে বঞ্চিত করেছে টানা তৃতীয় আন্তর্জাতিক শিরোপা থেকে। আর সেটার সুবাদে লাভ হয়েছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির। ফুটবল ইতিহাসে একমাত্র কোচ হিসেবে জাতীয় দলে টানা তিন শিরোপার রেকর্ড অক্ষুণ্ণ থাকল তার।

আরও পড়ুনঃ  ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আর্জেন্টিনার কোচ হিসেবে ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ এবং ২০২৪ সালে আরও একবার কোপা আমেরিকা জয় করেন লিওনেল স্কালোনি। একই দলের মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ এবং আরও এক মহাদেশীয় শিরোপা– এমন অর্জনটা বেশ কঠিন হলেও আলবিসেলেস্তেদের হয়ে সেই কাজটাই করেছিলেন স্কালোনি।

অবশ্য এমন ট্রেবলের কীর্তি স্পেন করেছিল আরও আগে। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরো দিয়ে ট্রেবলের চক্রটা পূরণ করেছিল লা রোহারা। তবে আর্জেন্টিনা এবং স্পেনের এই কৃতিত্বের গল্পে ছিল সূক্ষ পার্থক্য.

আরও পড়ুনঃ  রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

স্পেনের ২০১০ এবং ২০১২ সালে কোচ ছিলেন ভিসেন্তে দেল বস্ক। তবে ২০০৮ সালে কোচ ছিলেন লুইস আরাগোনেস। আর আর্জেন্টিনা সব শিরোপাই পেয়েছে কোচ লিওনেল স্কালোনির অধীনে। আন্তর্জাতিক ফুটবলে টানা তিন শিরোপা পাওয়া একমাত্র কোচও এখন পর্যন্ত তাই কেবলই আর্জেন্টিনার স্কালোনি। লুইস দে লা ফুয়েন্তে খুব কাছে গিয়েও স্পর্শ করতে পারেননি স্কালোনির কীর্তিকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।