নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১২:৩৮। ৩০ এপ্রিল, ২০২৬।

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

এপ্রিল ২৯, ২০২৬ ১১:২০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপাচার্যের দপ্তরে পৌছালে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। উপাচার্যকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকেও একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

আরও পড়ুনঃ  বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১ 

এসময় উপস্থিত ছিলেন রুয়েটের বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালকবৃন্দ সহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিনিধিবৃন্দ।

আলাপকালে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুনঃ  দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।