নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১০:৩৯। ১৬ জুন, ২০২৬।

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুন ১৬, ২০২৬ ৯:২৩ 👁️ ৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম এর মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ৩ টার সময় বাঘা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে, উপজেলার সিমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) ঠেকাতে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ, মাদক ও গুজব প্রতিরোধে সতর্ক থাকা-সহ উপজেলার সার্বিক উন্নয়ন ও চলমান সমস্যাগুলো সমাধানে সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানান তিঁনি। তিঁনি আরও বলেন, সকলের সহযোগিতা-পরামর্শ নিয়ে সমস্যা সমাধান, দূরীকরণ ও উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমান জেলা ও উপজেলা প্রশাসন।

আরও পড়ুনঃ  সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার।

সভায় বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, দলীয় নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী, সুধীবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চাঞ্চল্যকর ক্লু-লেস ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।