স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম এর মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ৩ টার সময় বাঘা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে, উপজেলার সিমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) ঠেকাতে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ, মাদক ও গুজব প্রতিরোধে সতর্ক থাকা-সহ উপজেলার সার্বিক উন্নয়ন ও চলমান সমস্যাগুলো সমাধানে সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানান তিঁনি। তিঁনি আরও বলেন, সকলের সহযোগিতা-পরামর্শ নিয়ে সমস্যা সমাধান, দূরীকরণ ও উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমান জেলা ও উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার। সভায় বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ছাড়াও...
Developed by BDITHOST