নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১১:৪৯। ১৬ জুন, ২০২৬।

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

জুন ১৬, ২০২৬ ১০:০৮ 👁️ ১০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। মঙ্গলবার (১৬ জুন) পুঠিয়া উপজেলার শিবপুর হাট ও খুঁটিপাড়া হতে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের ধৃত করতে অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত স্থান হতে সোহাগ ও শান্ত নামের দুইজন মাদকসেবী ও অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত সোহাগ ও শান্ত প্রত্যককে ০৩ মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  কানাডার বিশ্বকাপ বরণ অনুষ্ঠান মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়

যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।