নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১২:৩৮। ৩০ এপ্রিল, ২০২৬।

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

এপ্রিল ২৯, ২০২৬ ১১:১১
Link Copied!

এস, এ সিরাজুল ইসলাম, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে মজুত করার সময় এক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বৈদ্যপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের চকবাবন গ্রামের ইদ্রিস আলীর ছেলে ব্যবসায়ী এরশাদ আলী (৪০) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাকতোলা এলাকার আছের আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৬)।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈদ্যপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে গভীর রাতে একটি লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে গুদামজাত করার প্রমাণ পেয়ে ঘটনাস্থল থেকে ব্যবসায়ী এরশাদ আলী ও আনোয়ার হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১ 

অভিযানকালে পুলিশ একটি তেলবাহী লরি, ৬ হাজার ২০০ লিটার ডিজেল এবং নগদ ৫৫ হাজার টাকা জব্দ করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে লরির চালক আজমত আলী (৫৪) ও তার সহযোগী তারেক রহমান (২৩) পালিয়ে যায়। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

এ বিষয়ে মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানান, ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।