নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১১:৩২। ৮ জুন, ২০২৬।

পুঠিয়ায় কৃষিজমির টপসয়েল কাটায় অভিযান, এস্কেভেটর অকেজো

মার্চ ১৩, ২০২৬ ১১:০৫ 👁️ ১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা রুখতে মধ্যরাতে কঠোর অভিযানে নামে উপজেলা প্রশাসন। ১২ মার্চ রাত ১০:৩০ টা থেকে রাত ১ টা পর্যন্ত বড় সেনবাগ এলাকায় পরিচালিত এ অভিযানে মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে ফসলি জমির টপসয়েল কাটার প্রমাণ মেলে।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অচল করে দেওয়া হয় এবং ঘটনাস্থলেই টপসয়েল কাটা বন্ধ করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

প্রশাসন সূত্রে জানা যায়, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই জমির শ্রেণী পরিবর্তনের অপচেষ্টা চালিয়ে কৃষিজমি ধ্বংসের পরিকল্পনা করা হচ্ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

উপজেলা প্রশাসন হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, কৃষিজমি ধ্বংস ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রভাবশালী মহলকেও ছাড় দেওয়া হবে না।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।