নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৮:৫৫। ৮ জুন, ২০২৬।

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

জুন ৮, ২০২৬ ৭:২৮ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেতুলিয়া দক্ষিণ বিল এলাকায় ফসলি জমির উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ জুন) রাত ১১টা থেকে রবিবার (৮ জুন) মধ্যে রাত ২টা ২০ মিনিট পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস এই অভিযান চালান।

আরও পড়ুনঃ  পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

অভিযানকালে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার প্রমাণ পাওয়া গেলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা যায়নি।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

তবে পরিবহনের ব্যবস্থা না থাকায় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ঘটনাস্থলেই যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়। যাতে পরবর্তীতে সেটি ব্যবহার করে পুনরায় অবৈধভাবে মাটি কাটা না যায়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, কৃষিজমির উর্বরতা রক্ষা এবং ফসলি জমির টপসয়েল কাটার মতো অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।