অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৫ জন অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। এর মধ্যে পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১০ জন পুলিশ সুপার ও একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির এ কথা জানানো হয়। এতে বলা হয়, অতিরিক্ত ডিআইজিদের মধ্যে পুলিশ অধিদপ্তরের রেবেকা সুলতানাকে সিআইডিতে, রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) ফয়সল মাহমুদকে সিলেট রেঞ্জে, এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) মো. আশরাফুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের ফারুক আহমেদকে এপিবিএন হেডকোয়ার্টার্সে এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মো. মিজানুর রহমানকে ঢাকার টিডিএসে বদলি করা হয়েছে। এছাড়াও, পুলিশ সুপারদের (এসপি) মধ্যে হাইওয়ে পুলিশের ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াকে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে, বরিশাল ইনসার্ভিস ট্রেনিং...
Developed by BDITHOST