নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুলিশের ৫ জন অতিরিক্ত ডিআইজিসহ ১৬ কর্মকর্তা বদলি

জুলাই ১০, ২০২৫ ১:০৯ 👁️ ১৯৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৫ জন অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। এর মধ্যে পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১০ জন পুলিশ সুপার ও একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির এ কথা জানানো হয়।

এতে বলা হয়, অতিরিক্ত ডিআইজিদের মধ্যে পুলিশ অধিদপ্তরের রেবেকা সুলতানাকে সিআইডিতে, রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) ফয়সল মাহমুদকে সিলেট রেঞ্জে, এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) মো. আশরাফুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের ফারুক আহমেদকে এপিবিএন হেডকোয়ার্টার্সে এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মো. মিজানুর রহমানকে ঢাকার টিডিএসে বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ  হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

এছাড়াও, পুলিশ সুপারদের (এসপি) মধ্যে হাইওয়ে পুলিশের ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াকে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে, বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. সাখাওয়াত হোসেনকে রাজারবাগ পুলিশ টেলিকমে, হাইওয়ে পুলিশের মো. খাইরুল আলমকে ট্যুরিস্ট পুলিশে, পিবিআইয়ে বদলির আদেশপ্রাপ্ত খন্দকার নুর রেজওয়ানা পারভীনকে পুলিশ অধিদপ্তরে, নোয়াখালী পিটিসির মীর আবু তৌহিদকে সিআইডিতে, ট্যুরিস্ট পুলিশের মো. মিজানুর রহমানকে এপিবিএনে, খুলনার উপপুলিশ কমিশনার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমানকে সিআইডিতে, কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সৈকত শাহীনকে শিল্পাঞ্চল পুলিশে, এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) কাজী মো. আবদুর টেরোরিজম চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সিআইডির মো. আব্দুল্লাহ আল ইয়াছিনকে বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে ও সিলেটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আমিনুর রহমানকে এসবিতে বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ  দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

এতে বলা হয়েছে- জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।